ads

বুধবার , ৩০ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শহীদ কামাল স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল বৃহস্পতিবার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৩০, ২০১৩ ৮:০৭ অপরাহ্ণ

football-ball-1স্টাফ রিপোর্টার : শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ৮ম শহীদ কামাল স্মৃৃতি ফুটবল টূর্ণামেন্ট-১৩ এর ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১ অক্টোবর বৃহস্পতিবার।  ফাইনালে মুখোমুখি হবে শহরের অন্যতম ক্রীড়া সংগঠন অ্যাকটিভ ক্লাব ও সোনার বাংলা স্পোর্টিং ক্লাব। এ খেলায় শেরপুরের পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ফুটবল পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও শ্যামলবাংলা২৪ডটকম এর সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, শেরপুর পৌরসভার প্যাণেল মেয়র নজরুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আয়োজক সংগঠন শহীদ কামাল স্মৃতি ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম শহীদ।
এদিকে অ্যাকটিভ ক্লাবের সভাপতি আল আমিন আলিম এবং সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি মুকুল হাসান পৃথক পৃথক প্রতিক্রিয়ায় স্ব-স্ব টিমের বিজয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

Need Ads
error: কপি হবে না!