ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার ঠাকুরগাঁও রোড ভাউলার হাট মোড় এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় ভাউলার হাট মোড় এলাকায় অবস্থিত সালাউদ্দিনের রাইস মিলের বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলেই বয়লারে ওই হতাহতের ঘটনা ঘটে। ওই মিলের বয়লার বিস্ফোরন ঘটলে অগ্নিকুন্ড একটি ড্রাম পাশের মতিনের মিলে গিয়ে পড়ে । এতে ৩ শ্রমিক রমেশ চন্দ্র (৪৫), পশিদুল (৫০) ও কফিল উদ্দিন (৪৩) মারা যান। আহত হন দবিরুল,বুলু ও শরিফুল।
খবর পেয়ে ঠাকুরগাঁও থানার এসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




