ads

শনিবার , ২৬ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিশু শ্রম বন্ধ ও শিশু অধিকার সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও শোভাযাত্রা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৬, ২০১৩ ৮:৫৮ অপরাহ্ণ

kulaura child warkerমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় শিশু শ্রম বন্ধ ও শিশু অধিকার সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও শোভাযাত্রা ২৬ অক্টোবর শনিবার সকালে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা কারিতাস সিলেট অঞ্চলের শিক্ষা প্রকল্প আলোঘর আয়োজনে এতে দরিদ্র, অতি দরিদ্র শিশু, অভিভাবক এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এসময় শোভাযাত্রায় ‘শিশু অধিকার রক্ষা করো’ ‘শিশুদের কাজে নিয়োগ দেওয়া থেকে বিরত থাকো’ ‘সুস্থ সমাজের জন্য শিশুদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করো’ ইত্যাদি ¯েø¬াগান লেখা প¬্যাকার্ড বহন করা হয়।
শোভাযাত্রা শেষে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের চকেরগাঁও শিক্ষাকেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী মো: আফতাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ উল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলোঘর প্রকল্প সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক পিউস নানোয়ার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সালাম মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন তাহিরুল হক, আলোঘরের শিক্ষা পরিদর্শক সজল রোজারিও, মোহাম্মদ আলী, শিক্ষিকা রুশনা আক্তার, রুজিনা আক্তার প্রমুখ।
বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে বাসাবাড়ি, বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ, দোকান, গাড়ি মেরামতের কারখানা সহ অনেক ঝুঁকিপূর্ণ পেশায় শিশুদের কাজ করানো হচ্ছে। এটা একটি জাতির জন্য কোনো ভালো খবর নয়। শিশুদের এ সকল কাজ থেকে বিরত রেখে স্কুলে পাঠাতে হবে। মনে রাখতে হবে শিশুদের দিয়ে কাজ করানো একটি অপরাধ। এর আগে কারিতাস সিলেট অঞ্চলের উদ্যোগে শিশু শ্রম বন্ধ ও শিশু অধিকার সংরক্ষণের দাবিটি জোরদার করতে স্বাক্ষর অভিযান পরিচালনা করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!