স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছে। ২০ অক্টোবর রবিবার রাতে উপজেলার ঝগড়ারচর ইউনিয়নের সীমান্তবর্তী ফুলকারচর এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহত স্কুলছাত্র তুষার (১৪) ও বাস ড্রাইভার মোসলেম (৩৫) কে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই সদর উপজেলার ডোবারচর এলাকার বাসিন্দা।
জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে লাউচাপড়া পিকনিক স্পট থেকে পিকনিক শেষে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর এলাকায় ফেরার পথে ঝগড়ার চর ইউনিয়নের সীমান্তবর্তী ফুলকার চর টানা ব্রীজের কাছে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ২০ ফুট গভীর পাশের খাদে গাড়িটি পড়ে যায়। যাত্রীদের আর্তচিৎকারে এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে ২ জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।




