ads

সোমবার , ২১ অক্টোবর ২০১৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনগরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে পাষন্ড স্বামী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২১, ২০১৩ ৬:৪৮ অপরাহ্ণ

Hottaখালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে এক পাষন্ড স্বামী। ২১ অক্টোবর সোমবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুড়িখাল গ্রামের ছালাম মিয়া তার স্ত্রী রোকিয়া খাতুন (৩০) কে মারপিট করার এক পর্যায়ে হত্যা করে।
জানা যায়, রাজনগর উপজেলার একই ইউনিয়নের সুড়িখাল গ্রামের খছরু মিয়ার বাড়ীতে রোকিয়া ও তার স্বামী ছালাম মিয়া বসবাস করতো, পাশাপাশি কাজকর্ম করতো। সোমবার দুপুর ২ টার দিকে রোকিয়া ও ছালাম মিয়ার মধ্যে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এক পর্যায়ে ছালাম মিয়া তার স্ত্রী রোকিয়া খাতুনকে গলায় টিপে মেরে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক স্বামী ছালাম মিয়াকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!