বরগুনা সংবাদদাতা : চলতি মৌসুমে ইলিশের নিরাপদ বংশবৃদ্ধির লে বরগুনা জেলা প্রশাসন আগামী ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৯অক্টোবর বুধবার বরগুনা জেলা প্রশাসনের সম্মেলন কে জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওই সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবদুর রশিদ মিয়া, বরগুনা প্রেসকাবের সভাপতি মনির হোসেন কামাল, মৎস্যজীবি আড়ৎদার সমিতির সভাপতি জহিরুল হক পনু, ট্রলার মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, কাজী শোয়েব ফখরুল ও হারুন আকন।

সভায় সিদ্ধান্ত হয় আগামী ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ১১ দিন মা ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে কেউ ইলিশ মাছ ধরলে, বিক্রি করলে, ক্রয় করলে, বহন করলে, ফ্রিজে রাখলে, অথবা কারো কাছে পাওয়া গেলে ১ থেকে ৬ মাসের কারাদন্ড, অথবা ১ হাজার জরিমানা দিতে হবে। দ্বিতীয়বার কেউ একই অপরাধ করলে তাকে দ্বিগুণ শাস্তি পেতে হবে।




