ads

মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড লিপিবদ্ধ করা হচ্ছে : হাসানুল হক ইনু

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০১৩ ৮:০০ অপরাহ্ণ

Hasanul+Haq+Inuশ্যামলবাংলা ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জামাতে ইসলামীর  সন্ত্রাসী কর্মকাণ্ড লিপিবদ্ধ করা হচ্ছে এবং প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। তিনি ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার  সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

জামায়াত নিষিদ্ধকরন প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি আরো বলেন, প্রশাসনিক পদ্ধতি মেনেই আগাতে হবে। না হলে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে আদালত থেকে পাল্টা অভিযোগ উঠতে পারে। আইনানুগ ও সাংবিধানিকভাবে একটি দলকে নিষিদ্ধ করতে হয়, আমরা সেই পথেই এগিয়ে যাচ্ছি।

মন্ত্রী বলেন, আদালত থেকে জামায়াতের নিবন্ধন বাতিলের পর  জামায়াত আরও বেপরোয়াভাবে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জামায়াতের সাম্প্রতিক কালের ঘটনা ও অতীতের ঘটনা মিলিয়ে বলব, তারা রাষ্ট্র ও প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে; যেটা সংবিধান ও আইনবিরোধী।

Shamol Bangla Ads

জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, সময় এসেছে জামাযাতকে নিষিদ্ধ করার। আশা করি, জামায়াতকে রাজনীতির মাঠ থেকে আইনানুগত ও রাজনৈতিকভাবে বিদায় করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জামায়াতকে নিষিদ্ধ করার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটা প্রশাসনিক সিদ্ধান্ত। প্রশাসন সময় মতোই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!