ads

মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০১৩ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার প্রতিশোধের মিশনে ১ অক্টোবর বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০১৩ ৬:৩৭ অপরাহ্ণ

bd-nzশ্যামলবাংলা স্পোর্টস : এবার দুটি টেস্ট, ৩ টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে টানা এক মাসের সফরে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ডের ক্রিকেট দল। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিসিবি জানিয়েছে, নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত হয়েছে। এবারের বাংলাদেশ সফরটি নিউজিল্যান্ডের জন্য ‘প্রতিশোধের মিশন’ বলেই ভাবছেন ক্রিকেটবোদ্ধারা। কারণ ২০১০-১১ মৌসুমে ঢাকার মাটিতেই ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে হেরেছিল নিউজিল্যান্ড। অন্য ম্যাচটি বৃষ্টিতে হয়েছিল পরিত্যক্ত।
বিসিবি সূত্র জানায়, সফরসূচি অনুযায়ী ১ অক্টোবর ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড দল। সেদিনই প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রাম যাবে তারা। এরপর এমএ আজিজ স্টেডিয়ামে ৪ থেকে ৬ অক্টোবর একটি ৩ দিনের প্রস্তুতি ম্যাচে খেলবে। ৯ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ২১ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। ২৯ ও ৩১ অক্টোবর শের-ই-বাংলাতেই হবে সিরিজের প্রথম ২টি ওয়ানডে। ৩ নভেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। আর আইসিসির অনুমোদন সাপেক্ষে প্রথমবারেই ৬ নভেম্বর সিলেট বিভাগীয় স্টেডিয়ামে হবে আন্তর্জাতিক মানের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!