ads

বুধবার , ৪ সেপ্টেম্বর ২০১৩ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এখনো রাজনৈতিক দলগুলোর সংলাপের সম্ভাবনা আছে : মজীনা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০১৩ ১০:১০ অপরাহ্ণ

Mozenaশ্যামলবাংলা ডেস্ক : ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের সব সম্ভাবনা এখনো রয়েছে। তিনি ৪ সেপ্টেম্বর বুধবার সকালে ড্যান স্বস্ত্রীক  নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রধান কার্যালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের ওই কথা বলেন।
তবে শেষ পর্যন্ত সংলাপ হবে আশা প্রকাশ করে ড্যান মজিনা বলেন  বাংলাদেশে সব দলের অংশ গ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে তবে তা খুব সহজ হবে না।
এ সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা, সাবেক রাষ্ট্রদূত আনোয়ার হাশিম, কমোডর (অব.) মোহাম্মদ ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর মজীনা কুমুদিনী কমপ্লেক্সে হ্যান্ডিক্রাফটস, জুট বেলিং ও প্রেসিং মেশিন, অয়্যার হাউসসহ প্রস্তাবিত অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। পরে তিনি শীতলক্ষ্যা নদীতে ভ্রমণ করেন।

Need Ads
error: কপি হবে না!