ads

রবিবার , ১১ আগস্ট ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরিয়ানায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ বাংলাদেশি আটক : মেঘালয়ে বিস্ফোরক বহনের দায়ে আটক ৪

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১১, ২০১৩ ২:৫৩ অপরাহ্ণ

arms-2শ্যামলবাংলা ডেস্ক : ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ জেলায় ১০ আগস্ট শনিবার ৫ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।
ফরিদাবাদে অবস্থানরত ওই বাংলাদেশিদের কাছে পাসপোর্ট-ভিসা কিছুই ছিল না বলে জানা গেছে। আটককৃতরা হলেন, সুলাইমান, আলম, রনি, রাজু ও রিপন। একটি বস্তি থেকে আটকের পর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে হরিয়ানা রাজ্য পুলিশ।

Shamol Bangla Ads

অন্যদিকে পিটিআই আরও জানায়, বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে  ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় সিলেট সীমান্তে ৪ বাংলাদেশি আটক হয়েছেন। মেঘালয় রাজ্যে ৯ আগস্ট শুক্রবার ভারতের সীমান্ত রক্ষীরা ওই ৪ জনকে আটকের পর পুলিশে তুলে দেয়। আটককৃতরা হলেন- মোহাম্মদ আলী, মো. শামসুদ্দিন, আব্দুল জুনায়েদ ও আবেদিন। ৪ জনের বাড়িই সিলেটে।
বিএসএফ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানায়, শুক্রবার সন্ধ্যায় পশ্চিম জৈন্তা জেলায় আলীকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব জৈন্তা জেলায় অভিযান চালিয়ে বাকি ৩ জনকে আটক করা হয়।
বিএসএফ সূত্রে প্রকাশ, এই বিস্ফোরক বাংলাদেশের সিলেটের আশাচর গ্রামের আব্দুল কাদের নামে এক ব্যক্তির কাছে পৌঁছানোর কথা ছিল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!