ads

রবিবার , ২১ জুলাই ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মালয়েশিয়ান ছবিতে অভিনয় করছেন নিরব

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জুলাই ২১, ২০১৩ ১:০৮ অপরাহ্ণ

Nirobশ্যামলবাংলা ডেস্ক : মালয়েশিয়ার ‘মাংগালা কাউবয়’ চলচ্চিত্রে অভিনয় করছেন বাংলাদেশের মডেল ও অভিনেতা নিরব। মালয়েশিয়ার চলচ্চিত্র নির্মাতা সংস্থা ‘প্রডিজি মিডিয়া এন্টারটেইনমেন্ট’ এর ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রে তার বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন সিংগাপুরের টিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা আতিকা সোহাইমি।
এই চলচ্চিত্রে নিরব অভিনয় করছেন একজন কাউ বয়ের চরিত্রে। যিনি বাংলাদেশ থেকে মালয়েশিয়া গেছেন নিজের জীবন মান উন্নত করবার জন্য। অন্যদিকে নিরবের নায়িকা আতিকা অভিনয় করছেন একজন নার্সের চরিত্রে। ঘটনাক্রমে এই দু’জনের পরিচয় ঘটে। এগোতে থাকে ‘মাংগালা কাউবয়’ এর রোমান্স ও ট্র্যাজিক ঘরানার গল্প।
এদিকে চলচ্চিত্রটির নাম প্রসঙ্গে নিরব জানিয়েছেন, ‘মাংগালা’ শব্দটি নির্বাচন হয়েছে ‘বাংগালা’ থেকে। অর্থাং মালয়েশিয়ার ‘মা’। আর বাংলাদেশের বাকিটা নিয়ে ‘মাংগালা কাউবয়’ নামটি চুড়ান্ত করেছে প্রযোজক-পরিচালক। এই চলচ্চিত্রে বাংলা ভাষার একটি গানও রাখার পরিকল্পনা করছেন এর প্রযোজক ফ্রেড এবং নির্মাতা নেইম উই।
এদিকে চলচ্চিত্রটির প্রযোজনা সূত্র জানায়, চলচ্চিত্রটি বাংলা ভাষাসহ মোট ৬টি ভাষায় সাব টাইটেলে ডাবিং হবে। ভাষাগুলো হলো মালে, চায়না, তামিল, থাই, সিঙ্গাপুর এবং বাংলা। আর এটি ছয়টি দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি দেয়ার কথা রয়েছে চলতি বছরের শেষের দিকে। বাংলাদেশ থেকে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ‘স্টোরি এন্টারটেইনমেন্ট’।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!