ads

মঙ্গলবার , ১৬ জুলাই ২০১৩ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পৌর কর্তৃপক্ষের সাথে দলিত পঞ্চায়েত নেতাদের মতবিনিময় সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জুলাই ১৬, ২০১৩ ৪:৪০ অপরাহ্ণ
শ্রীবরদীতে পৌর কর্তৃপক্ষের সাথে দলিত পঞ্চায়েত নেতাদের মতবিনিময় সভা

রেজাউল করিম বকুল : ১৫ জুলাই সোমবার শেরপুরের শ্রীবরদী পৌরসভায় দলিত পঞ্চায়েত নেতাদের নিয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। বেসরকারি সংস্থা শারি’র উদ্যোগে আয়োজিত মতবিনিমিয় সভায় সভাপতিত্ব করেন পৌরসভার সচিব আবু আহমেদ আব্দুল্লাহ। শারি’র জেলা সমন্বয়কারী সোলায়মান আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার বস্তিউন্নয়ন কর্মকর্তা শরিফ উদ্দিন, সহকারী প্রকৌশলী  শেখ মঞ্জুর হোসেন, সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দিন জামাল, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি  রেজাউল করিম বকুল, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শারি’র কমিউনিটি মবিলাইজার পবিত্র কুমার মন্ডল ও শ্রীবরদী সদর বাজারের হরিজন পল্লীর পঞ্চায়েত সভাপতি সাগর প্রমূখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ হরিজন সম্প্রদায়ের মৌলিক দাবি দাওয়ার পূরণ করা দরকার। কারণ সুইপারদের যে বেতন ভাতা প্রদান করা হয় তা দিয়ে কোনো মতে তাদের জীবন  যাত্রা পরিচালনা সম্ভব হয় না। এমনি নানা অসংগতি দূর  করে তাদের জীবন মান উন্নয়নে এখনই কার্যকরী পদক্ষেপ জরুরি। এ জন্য স্থানীয় প্রশাসনসহ এনজিও ও সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসতে হবে। সভায় স্থানীয়ভাবে হরিজনদের নানা প্রকার সহায়তার আশ্বাস দেন পৌর কর্তৃপক্ষ। এতে স্থানীয় সমাজ সেবক ও হরিজন পল্লীর লোকজন অংশ গ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!