মাহফুজার রহমান মনু, রাজারহাট (কুড়িগ্রাম) : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজারহাটে বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের উদ্যোগে নেতা-কর্মীদের মুক্তি ও নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সাঃ সম্পাদক মোঃ আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, যুবদল সভাপতি রমজান আলী শিকদার, সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক রেজা, সাঃ সম্পাদক আব্দুল কুদ্দুস, ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক, সাঃ সম্পাদক নয়ন আলী, জামায়াতে আমীর অধ্যক্ষ খলিলুর রহমান, ছাত্র শিবির সভাপতি জাহেরুল ইসলাম প্রমূখ।




