ads

শুক্রবার , ১ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নন্দীগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১, ২০১৩ ৮:০৩ অপরাহ্ণ

01-11-13 nandigram BOGRAমো. সুজন রানা, নন্দীগ্রাম (বগুড়া) : আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। ১ নভেম্বর শুক্রবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্থানীয় বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল আশরাফ জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছবি, মহসিন আলী, রফিকুল ইসলাম, মখলেছুর রহমান মিন্টু, মোরশেদুল বারী, আশরাফ আলী, আনিছুর রহমান আলো, জুলফিকার আলী ফক্কার, সাঈদ রায়হান মানিক, আফতাব আলী, লুৎফর রহমান, আকতারুজ্জামান গোলাপ, মাহফুজুর রহমান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আলী রেজা মো. মারুফ বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, যুবলীগ নেতা মাহমুদ আশরাফ মামুন ও ছাত্রলীগ নেতা শিপলু সরকার প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তগণ বলেন, সারাদেশে বিএনপি-জামায়াত ১৮ দল হরতালের নামে হত্যা খুন বোমাবাজি অগ্নিসংযোগ লুটপাটসহ নৈরাজ্য সৃষ্টি করেছে। এ অবস্থা আর চলতে দেয়া হবে না। আওয়ামী লীগের সাথে জনগণ রয়েছে। তাই জনগণকে নিয়ে ওই সব কর্মকান্ডে প্রতিরোধ করতে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!