ads

বুধবার , ৩০ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারও বিমানের টয়লেটে ১৭ কেজি সোনা উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৩০, ২০১৩ ১:০৭ অপরাহ্ণ

Goldশ্যামলবাংলা ডেস্ক : আবারও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের টয়লেটে সোনার বার পাওয়া গেছে। ২৯ অক্টোবর মঙ্গলবার রাতে হংকং থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টয়লেট প্যানের পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় বারগুলো পায় কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমসের সহকারী কমিশনার কামরুল হাসান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে তারা ১৪০টি সোনার বার উদ্ধার করেছেন, যার ওজন আনুমানিক ১৭ কেজি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
এর এক সপ্তাহ আগে ২২ অক্টোবর দুবাই থেকে ঢাকায় আসা ‘ফ্লাই দুবাইয়ের’ একটি বিমানের টয়লেটে ওজন প্রায় ৩০ কেজি ওজনের ২৮০টি সোনার বার পাওয়া যায়।
গত কয়েক মাসে ঢাকা, চট্টগ্রামের দুই বিমানবন্দরে সোনার বার উদ্ধারের বেশ কয়েকটি ঘটনা ঘটলেও গ্রেফতার করা যায়নি চোরাকারবারীদের কাউকে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!