ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদাতা : পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা (সাফ) মো. মহিউদ্দিন মহারাজের ঢাকাস্থ বাস ভবনের সামনে বোমা হামলা, জেলার জিয়ানগরে পিকেটারদের হাতে যুবলীগ কর্মী স্বপন শীলের নিহত হওয়া ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
২৯ অক্টোবর মঙ্গলবার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবুবক্কর সিদ্দিক মন্টু হাওলাদার, যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন তালুকদার, ফাইজুর রশিদ খশরু, টুঙ্গীপাড়া আওয়ামীলীগ নেতা হাফিজুর রশিদ তারেক, ভাণ্ডারিয়া যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, যুগ্ন আহবায়ক লিটন পেশকার, স্বেচ্ছা সেবক লীগের যুগ্ন আহবায়ক জাকির হোসেন বেপারি, ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদরা প্রমূখ।
এর আগে সকালে মঠবাড়ীয়া উপজেলায় আওয়ামী যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও আসন্ন সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসন (মঠবাড়ীয়া) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি মো. মহিউদ্দিন মহারাজের ঢাকাস্থ বাস ভবনের সামনে বোমা হামলা ঘটনার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশে বক্তব্য রাখেন মঠবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস,সাধারন সম্পাদক আফজাল হোসেন,সাংগঠনিক সম্পাদক আরিফুল হক , জেলা আওয়ামীলীগ সদস্য সাবেক পৌর প্রসাশক একেএম সেলিম মিয়া, যুবলীগের আহবায়ক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর,যুগ্ন আহবায়ক মোঃ শাকিল আহম্মেদ নওরোজ প্রমুখ। এসময় আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




