চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদনীপুর-নতুনপাড়া সীমান্ত থেকে বিজিবি ৭শ’ ২৫ বোতল ফেনসিডিল ও ৩০ বোতল ভারতীয় মদসহ একটি পাওয়ার ট্রলি আটক করেছে। আটককৃত এসব মাদকের মূল্য ৫ লক্ষ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, জীবননগর বেনীপুর বিজিবি ক্যা¤েপর কমান্ডার হাবিদার মিজানুর রহমান আজ সোমবার সকাল ৬টায় সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে মেদনীপুর সীমান্ত থেকে ছেড়ে আসা একটি পাওয়ার ট্রলি চ্যালেঞ্জ করলে চালকসহ ৩জন পালিয়ে যায়। ট্রলি তলাশি করে ৭শ’ ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মালের মূল্য ৪ লক্ষ ৫৫ হাজার টাকা।
অপরদিকে ভোর ৪টায় দামুড়হুদার ফুলবাড়ী ক্যা¤েপর কমান্ডার হাবিলদার তরিকুল ইসলাম নতুনপাড়ার সীমান্তে টহল দেওয়ার সময় ২জন চোরাচালানীকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা ২টি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তলাশি করে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার মূল্য ৪৫হাজার টাকা।




