মোঃ খালেদ পারভেজ বখ্শ, মৌলভীবাজার : প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলাকারীদের শাস্তি ও গ্রেফতারের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন সংবাদিকরা।

২৮অক্টোবর সোমবার প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। প্রেসক্লাব সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, আবদুল হামিদ মাহবুব, রাধাপদ দেব সজল, নজরুল ইসলাম মুহিব, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, আকমল হোসেন নিপু, সৈয়দ মহসিন পারভেজ, আনহার আহমদ সমশাদ, আহমেদ ফারুক মিলাদ, এম শাহজাহান আহমদ প্রমুখ।বক্তরা বলেন ইদানিং বিভিন্ন টিভি চ্যানেলের অফিসের সস্মুখে বোমা, ককটেলসহ সাংবাদিকদের উপর সন্ত্রাসীরা হামলা করছে।তারা এ ধরনের ঘটনাকে তীব্র নিন্দা করেন ।




