ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ ৬ জন আহত হয়েছে। ২৮ অক্টোবর সোমবার উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ওই ঘটনা ঘটে। কুকুরের কামড়ে আহতরা হচ্ছে উপজেলা সদরের মকবুল হোসেনের কন্যা মিনারা (৮), জোকাকুড়া গ্রামের সাইদুর রহমানের কন্যা সিমলা (৫), কাংশা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সাকিব (৭), গুরুচরণ দুধনই গ্রামের জাকিউলের কন্যা আশামনি (১০) ও খৈলকুড়া গ্রামের উমর আলী (৫০), উজ্জল (২৫)।
উল্লেখ্য, বেশকিছু দিন থেকে ঝিনাইগাতী উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উপজেলা সদরের প্রধান সড়ক, থানা রোডসহ বিভিন্ন হোটেল রেস্তোরার সামনে ওইসব বেওয়ারিশ কুকুর জটলা বেধে থাকে। অনেক সময় মুসল্লীরা ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় বেওয়ারিশ কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন। এরপরও সরকারীভাবে ওইসব বেওয়ারিশ কুকুর নিধনের কোন উদ্যোগ না নেওয়ায় পথচারীরা নির্বিঘেœ যাতায়াত করতে পারছেন না।




