স্টাফ রিপোর্টার : শেরপুরে ১৮ দলের ডাকা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে বিএনপি’র ৩ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এরা হচ্ছে ভেলুয়া ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, বিএনপি কর্মী আব্দুল মান্নান ও ফারুক হোসেন।
এদিকে হরতালের দ্বিতীয় দিনেও বিএনপি’র কোন নেতা-কর্মীকে রাজপথে দেখা যায়নি। দোকান-পাট, অফিস আদালতে স্বাভাবিক কাজ-কর্ম হয়েছে।




