ads

সোমবার , ২৮ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিয়ে করছেন মুশফিক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৮, ২০১৩ ১:৩৮ অপরাহ্ণ

Mushfiqশ্যামলবাংলা স্পোর্টস : শীঘ্রই বিয়ে করছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এরই মধ্যে বাগদান ঘরোয়াভাবে বাগদান সম্পন্ন করেছেন। মুশফিকের বাবা মাহবুব হাবিব তারা ওই তথ্য নিশ্চিত করেছেন। পাত্রী জাতীয় দলের সহঅধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের শ্যালিকা জান্নাতুল ফেরদৌস মন্ডি। তিনি প্রাইম বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বাবার ৩ মেয়ের মধ্যে মন্ডি দ্বিতীয়।
মুশফিকের বাবা জানান, শনিবার কনের রামপুরার বাড়িতে আংটি বদল অনুষ্ঠান হয়েছে, আংটি বদল অনুষ্ঠানে মুশফিকের নিকটাত্মীয়রাই কেবল ছিলেন। শিগগির বিয়ের তারিখ ঠিক করা হবে। তবে তারিখটা না জানালেও তিনি আভাস দিয়েছেন, নিউজিল্যান্ড দলের চলতি সফর শেষ হওয়ার পর পরই তা ঘটা করে সম্পন্ন হতে পারে। তবে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!