ads

সোমবার , ২৮ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৈয়দপুরে হরতালে অটোরিক্সায় আগুন, অগ্নিদগ্ধ ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৮, ২০১৩ ১২:৪৭ অপরাহ্ণ

Nilphamari__District_Map_Bangladesh-3এম. এ করিম মিষ্টার, নীলফামারী : বিরোধী দলের ডাকা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে নীলফামারীর সৈয়দপুরে ব্যাটারীচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দিয়েছে হরতাল সমর্থকরা। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী অগ্নিদগ্ধ হয়েছে। ২৮ অক্টোবর সোমবার ওই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হচ্ছে শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকার হাসিনা বেগম (৫৫) ও রাবেয়া বেগম (৪৩)। তাদের স্থানীয় সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, হাসিনা ও রাবেয়া দুই বোন অটোরিকশায় মুন্সিপাড়ায় এক আত্বীয়ের বাড়ি থেকে বাসা ফিরছিলেন। এসময় তাদের বহনকারী অটোরিকশাটি বার্মাশেল এলাকায় পৌঁছলে হরতালকারীরা অটোরিকশা লক্ষ্য করে পেট্টল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তারা অগ্নিদগ্ধ হন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় উজ্জ্বল (২৪) নামে এক শিবির কর্মীকে গনধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করা হয়েছে। তার বাড়ি শহরের নিয়ামতপুর এলাকার আদানি মোড়ে।
এদিকে জেলা শহরে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে। সকালে হরতাল সমর্থনে জেলা বিএনপির একটি মিছিল শহর প্রদক্ষিণ করে। দিরব্যাপী দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। তবে আর্থিক প্রতিষ্ঠানে সর্তকতার সাথে লেনদেন হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!