ads

রবিবার , ২৭ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকারের এজেন্টরাই ওই অপকর্ম করছে : মির্জা ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৭, ২০১৩ ৮:৩৯ অপরাহ্ণ

fakhrul-3-sep_25861শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম  বলেছেন, সরকারের এজেন্টরা নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে চলমান আন্দোলন ও গণতন্ত্রকে নস্যাৎ করতে এই অপকর্ম  করছে। ওইসব দুষ্কৃতকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। ২৭ অক্টোবর রবিবার বিকালে ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন অতিবাহিত হওয়ার শেষ পর্যাযে হরতাল পরিস্থিতি নিয়ে  এক সংবাদ সম্মেলনে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

মির্জা ফখরুল হরতালের আগের দিন থেকে মন্ত্রী, বিচারপতির বাড়ি এবং র‌্যাব-পুলিশের কার্যালয়ের সামনেসহ বিভিন্ন স্থানে বোমাবাজিতে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিও জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ও’ লেভেলের পরীক্ষা, সৌদি আরব থেকে ফেরা হাজিদের গাড়ি এবং বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলোয়াড়-কর্মকর্তাদের গাড়িও হরতালের আওতামুক্ত থাকবে।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে জানানো হয়, হরতালের প্রথম দিনে সারাদেশে বিরোধী দলের ৬ শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। আহতের সংখ্যা ১৫শ’। ১৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। ভ্রাম্যমাণ আদালতে ১২ জনকে সাজা দেয়া হয়েছে।
নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকার ব্যবস্থার বিষয়টি আলোচনার প্রধান বিষয়বস্তু হতে হবে উলে­খ করে তিনি বলেন, অন্যথায় সরকারের সমঝোতা ও সংলাপের আহ্বান জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না।”

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে শেষ হওয়ার ১৫ মিনিটের মধ্যে ৫টা ৫ মিনিটে নয়া পল্টন সড়কের নাইটিঙ্গেল রেস্তোরাঁর মোড়ে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!