ads

শনিবার , ২৬ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাঁদপুরের ফরিদগঞ্জে হরতাল চলছে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৬, ২০১৩ ৩:২৩ অপরাহ্ণ

Foridgonjচাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুলিশের গুলিতে ৩ যুবদল কর্মী নিহতের প্রতিবাদে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ২৫ অক্টোবর শুক্রবার বিকেলে বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা সদরে সমাবেশকারী কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৩ নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদে ওই হরতাল ডাকে উপজেলা বিএনপি।
জানা যায়, শনিবার সকাল থেকেই অধিকাংশ দোকানপাট খোলেনি। উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ। তবে ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বলে হরতালের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিং দেখা যায়নি। উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, উপজেলা বিএনপির সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন (৩২), বাবুল হোসেন (৩০) এবং ছাত্রদল নেতা আরিফ হোসেন (২৪) নিহত হয়। সংঘর্ষের জন্য বিএনপিকে দায়ী করে ২ হাজার ৫শ জনকে আসামী করে ৩ টি মামলা করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!