ads

মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০১৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণে সিদ্ধান্ত হয়নি: মির্জা ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৫, ২০১৬ ৮:১২ অপরাহ্ণ

fakhrulলালমনিরহাট প্রতিনিধি : আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৫ নভেম্বর মঙ্গলবার লালমনিরহাটের বড়বাড়ীতে সাংবাদিকদের সাথে আলাপকালে ওই কথা তিনি। বড়বাড়ীতে শহীদ আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, ‘বিএনপি যেকোনো সময়ে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। কারণ দলটি নির্বাচনমুখী দল। তবে সে নির্বাচন হতে হবে যোগ্য নির্বাচন কমিশনের অধীনে।’ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় আওয়ামী লীগের লোকজন জড়িত- দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘রামুর ঘটনা থেকে শুরু করে গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীর ঘটনাগুলো প্রমাণ করে বিচারহীনতার সংস্কৃতি থেকে এগুলো ঘটছে।’
তিনি অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ সরকার নিজেদের ধর্মনিরপেক্ষ দাবি করলেও তাদের লোকজন মূলত সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে।’ আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় বলেও ওই সময় মন্তব্য করেন বিএনপির এ নেতা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় কমিটির ত্রুীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেজওয়ানুল হক,হাসান রাজিব প্রধান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!