ads

রবিবার , ২৯ মে ২০১৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউক্রেইনে বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডে নিহত ১৭

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৯, ২০১৬ ৪:০৪ অপরাহ্ণ

Ukrine

Shamol Bangla Ads

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেইনের রাজধানী কিয়েভের কাছে একটি গ্রামে একটি বৃদ্ধনিবাসে লাগা আগুনে ১৭ জন নিহত হয়েছেন।
রোববার দেশটির জরুরি বিভাগ এক বিবৃতিতে এ ঘটনার কথা জানিয়েছে।
এতে বলা হয়, কিয়েভ থেকে ৩৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে লিটোচকি গ্রামে রোববার ভোরে ঘটনাটি ঘটে। গ্রামটির ব্যক্তিমালিকানাধীন দোতালা একটি ভবনে অস্থায়ীভাবে ৩৫ জন বৃদ্ধকে আশ্রয় দেওয়া হয়েছিল।
জরুরি বিভাগের ইউনিটগুলো ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে, এদের মধ্যে অগ্নিদগ্ধ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একে ‘ভয়ানক শোচনীয়’ ঘটনা বলে বর্ণনা করে দেশটির প্রধানমন্ত্রী ভ্লদিমির গ্রোয়েসমান এর কারণ অনুসন্ধানে তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন।

Need Ads