ads

রবিবার , ১০ এপ্রিল ২০১৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ১০, ২০১৬ ১০:১০ অপরাহ্ণ
ঝিনাইগাতীতে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা

ঝিনাইগাতী প্রতিনিধি ॥ ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০ এপ্রিল রবিবার পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, ওসি মোঃ মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জমশেদ আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শামছুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী আয়েশা সিদ্দিকা রুপালী, আ’লীগ নেত্রী মোছাঃ মিনারা বেগম ও হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম প্রমুখ। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকাররি কর্মকর্তা-কর্মচারী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সভায় পহেলা বৈশাখ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

Need Ads