ads

বুধবার , ৬ এপ্রিল ২০১৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাবেক পৌরপতি এডভোকেট ছামাদের নবম মৃত্যুবার্ষিকী আজ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৬, ২০১৬ ১০:২৮ পূর্বাহ্ণ

Adv samadস্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট আব্দুস ছামাদের নবম মৃত্যুবার্ষিকী আজ (৬ এপ্রিল বুধবার)। এ উপলক্ষে দলীয়ভাবে দুপুরে মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সন্ধ্যায় নবীনগর মোড়ে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। স্মরণসভায় হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্মরণসভা আয়োজক কমিটির আহবায়ক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ও সাবেক পৌরপতি লুৎফর রহমান মোহন।
স্মরণসভা আয়োজক কমিটির সদস্য সচিব, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও প্রয়াত এডভোকেট আব্দুস ছামাদের জ্যেষ্ঠ পুত্র জয়েন উদ্দিন মাহমুদ জয় নবম মৃত্যুবার্ষিকীর ওই আয়োজনে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকজনকে শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!