স্টাফ রিপোর্টার : শেরপুরে ইভটিজিং করার দায়ে উজ্জল (২২) নামে এক যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বখাটে উজ্জল নন্দীরজোত গ্রামের জনৈক আব্দুল গফুরের ছেলে।
জানা যায়, ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মুকছুদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে স্কুলগামী ছাত্রীদের উত্যক্ত করার সময় ওই এলাকার লোকজন বখাটে উজ্জলকে আটক করে পুলিশের কাছে খবর দেয়। পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: হাবিবুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই বখাটে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।




