স্টাফ রিপোর্টার : শেরপুর নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ কমিটির ষান্মাসিক পরিকল্পনা সভা ১৫ জানুয়ারি শুক্রবার রাতে শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জনউদ্যোগ আহ্বায়ক নবারুণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের সভপতিত্বে অনুষ্ঠিত পরিকল্পনা সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুল। এতে আগামী ছয় মাসে পরিবেশ, নারী ও আদিবাসী ইস্যু বিষয়ে অ্যাডভোকেসি, লবিং ও ক্যাম্পেইন সংক্রান্ত মতামত প্রদান করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ শিব শংকর কারুয়া শিবু, সাংবাদিক সুশীল মালাকার, দলিত হিউম্যান রাইটস ডিফেন্ডার শরিফুর রহমান, উদীচী সভাপতি তপন সারোয়ার, সম্পাদক এস এম আবু হান্নান, নারী নেত্রী আঞ্জুমান আরা যুথী, শিক্ষিকা শিরিন সুলতানা, মানবাধিকার কর্মী শামীম হোসেন, এনজিও কর্মী সোলায়মান আহমেদ, পাতাবাহার খেলাঘর আসরের সেক্রেটারি মমিনুল ইসলাম মমিন, সংস্কৃতি কর্মী তরুণ চক্রবর্তী, নাট্যকর্মী আবু রায়হান মো. পাভেল, অবসরপ্রাপ্ত প্রকৌশলী মনোরঞ্জন দে প্রমুখ।
সভায় শেরপুর শহরের ফুটপাত মুক্তকরণ, নতুন নির্মিত ড্রেনগুলো সচল রাখা, শহরের ময়লা-আবর্জনা নিয়মিত পরিস্কার কণ, গণ শৌচাগার ব্যবস্থাপনা উন্নয়ন সহ পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে পৌর পরিষদকে নিয়ে জানুয়ারি মাসে একটি নাগরিক সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফেব্রুয়ারিতে আদিবাসী ও বাঙালীদের মধ্যে আন্ত:যোগাযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময়ে অংশ হিসেবে একটি ছাত্র-যুব সমাবেশ, মার্চে নারী স্বাস্থ্য ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে শিক্ষা সচেতনতামুলক মতবিনিময় সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এপ্রিলে শহরের পরিবেশ ও ট্রাফিক ব্যবস্থা উন্নয়নে জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌরসভা এবং সড়ক ও জনপথ বিভাগকে স্মারকলিপি প্রদান করা হবে। মে মাসে নারী অধিকার ও নারী নির্যাতন প্রতিরোধ আইন সম্পর্ক কর্মশালা/সভা এবং জুন মাসে আদিবাসী ও পরিবেশ ইস্যুতে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ক্যাম্পেইন কর্মসূচী গ্রহণ করা হয়।




