শ্রীবরদী প্রতিনিধি : সৎ, যোগ্য ও অবাধ সুষ্ঠ্য নির্বাচনের লে শেরপুরের শ্রীবরদী পৌরসভা নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে জনগণের মুখোমুখী অনুষ্ঠান। উপজেলা সুজন সুশাসনের জন্য নাগরিকের উদ্যোগে রবিবার বিকালে উপজেলার বাসষ্টানে এ উপলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা সুজন সুশাসনের জন্য নাগরিকের সভাপতি শাহ মোঃ কহিনুর হোসেন। উপজেলা সুজন সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমূখ। পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোয়নপ্রাপ্ত প্রার্থী মোঃ আবু সাইদ ( নৌকা প্রতীক) ও শতন্ত্র প্রার্থী আবু রায়হান মোহাম্মদ আল বেরুনি (নারিকেল গাছ প্রতীক)। কাউন্সিলর ও সংরতি আসনে মহিলা কাউন্সিলর প্রাথীদের মধ্যে অংশ গ্রহণ করেন, আবিদ হোসেন নতুন (উটপাখি প্রতীক), ইয়ানুছ আলী (পানির বোতল), মনোয়ার হোসেন ( পাঞ্জাবি), গোলাম মোস্তুফা (পানির বোতল), আমিনুল ইসলাম (পাঞ্জাবি), শাহ আলম ( উটপাখি), খোরশেদ আলম (পানির বোতল), আনিসুজ্জামান খোকন (উট পাখি), আহমদ আলী (উটপাখি), ওয়াজেদ আলী ( ডালিম), ফারুক মিয়া ( ঢেড়শ), দুলাল মিয়া (পাঞ্জাবি), তানভির হোসেন বাবুল (পানির বোতল), সেলিম মিয়া (উটপাখি), ফরিদুজ্জামান বাদল (পাঞ্জাবি), আশরাফুল আলম বুদু (পানির বোতল), মহিউদ্দিন (উটপাখি), মাহদুন নবী (পাঞ্জাবি), হাবিবউল্লাহ হাবি (পানির বোতল), শহিদুর রহমান (উটপাখি), মনিরুজ্জামান (ডালিম), বিল্লাল হোসেন (পানির বোতল), জাহাঙ্গির হোসেন (উটপাখি), রফিকুল ইসলাম (গাজরি), সাহেব আলী (পাঞ্জাবি), শফিকুল ইসলাম (উটপাখি), আমিনুল ইসলাম (পাঞ্জাবি), আব্দুল গণি শেখ (ঢেড়শ), মেজবা উদ্দিন (পানির বোতল)। সংরতি মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী আনোয়ারা বেগম (পুতুল), সালমা আক্তার (মৌমাছি). রুপালি বেগম (কাচি), দেলোয়ারা বেগম (পুতুল), হালিমা আক্তার চম্পা (মৌমাছি), লিপি বেগম (ভ্যানিটি ব্যাগ), জ্যোস্না বেগম (আঙ্গুর), মাহেলা বেগম (কাচি), নুর নাহার (আঙ্গুর), এলিজা বেগম (কাচি), রাবেয়া বেগম (মৌমাছি)। পরে অনুষ্ঠিত হয় জনগণের মুখোমুখী অনুষ্ঠান। এ সময় স্থানীয় ভোটাররা পৌরসভা উন্নয়নে মেয়র প্রার্থীদের বিভিন্ন দিক তুলে ধরে প্রশ্ন করেন। মেয়র প্রার্থীরা ভোটারদের প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের এক পর্যায়ে মেয়র প্রার্থী ও ভোটাররা নিজ নিজ দায়িত্বের ওপর পৃথকভাবে একটি শপথনামা পাঠ করেন। পরে সকল মেয়র প্রার্থীরা স্বার করেন অঙ্গীকারনামা। এ অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সুজন সুশাসনের জন্য নাগরিকের তাতিহাটি ইউনিয়ন কমিটির সভাপতি আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক ও পল্লীর আলো প্রতিনিধি নুরল আমিন। এতে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীবরদী প্রেসকাবের সাধারণ সম্পাদক ও মাইটিভির জেলা প্রতিনিধি তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, ফটো সাংবাদিক হারুন মিয়াসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।




