স্টাফ রিপোর্টার : শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২৫ নভেম্বর বুধবার শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম প্রধান অতিথি জেলা ও শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা বার্ষিক স্কুল ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।




