স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা ছাত্রদলের সভাপতিসহ যুবদল-ছাত্রদলের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রূপন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম ও শহর ছাত্রদলের নেতা রবিউল ইসলাম তুহিন। ২৫ অক্টোবর রবিবার ভোর ৩ টারদিকে শহরের সজবরখিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। বিকেলে তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানান, ছাত্রদল নেতা আবু রায়হান রূপন ও রবিউল ইসলাম তুহিন একটি মারপিটের মামলার আসামী হিসেবে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া যুবদল নেতা নূরে আলমের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে।




