ads

শনিবার , ২৪ অক্টোবর ২০১৫ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসনী দালানের সামনে বোমা হামলায় নিহত ১

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৪, ২০১৫ ১:০৫ অপরাহ্ণ

001_16শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার হোসনী দালানের সামনে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাচালে পরপর তিনটি বোমা বিস্ফোরণে সানজু (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। শুক্রবার রাত প্রায় পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আশুরা উপলক্ষে হোসনী দালানের সামনে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাচালে হামলার এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল হাসপাতালে ১১ জন ও মিটফোর্ড হাসপাতালে ৩২ জনকে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, আহতদের মধ্যে সানজু রাত ৩টার দিকে মারা যান। অন্যদিকে জামাল (৫৫) নামে আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের চিকিৎসা চলছে। ঘটনার পরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!