ads

বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০১৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে ‘স্বর্ণালী সতেরো’ আনন্দ উৎসব

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১, ২০১৫ ৬:৩৪ অপরাহ্ণ

Sherpur Pic-2স্টাফ রিপোর্টার : ‘স্বর্ণালী সতেরো’ শ্লোগানে কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে শেরপুরে ১৭ বছরে চ্যানেল আই আনন্দ উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় শহরের পৌর নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে কেক কেটে আনন্দ উৎসবের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুস সালাম। ওইসময় শেরপুর প্রেসকাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা ফুটবল এসোসিয়েশন সাধারন সম্পাদক মানিক দত্ত, অতিরিক্ত উপ-পরিচালক আশরাফ উদ্দিন, সংস্কৃতিকর্মী তরুণ চক্রবর্তী, সাংবাদিক সঞ্জিব চন্দ বিল্টু, শরিফুর রহমানসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নিউমার্কেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। এছাড়া জেলা প্রশাসক ডা. এম পারভেজ রহিম, পুলিশ সুপার মো. মেহেদুল করিম এবং বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ চ্যানেল আইর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

Need Ads
error: কপি হবে না!