জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১১-১৩ সেপ্টম্বর (তিনদিন) ব্যাপি বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সরকারী দল ‘ডেভিড হিউম’। রানার আপ হয়েছে থেলিস দল। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের বিতর্ক সংগঠন ‘ফিলোসফি ডিবেটিং কাবে’(ফিলডিসি)’এ বির্তক প্রতিযোগিতার আয়োজন করে। ‘জ্ঞানের আলোয় আলোকিত মোরা, যুক্তি যুদ্ধে শাণিত’ সেøাগানে বিতর্ক প্রতিযোগিটি ছিল কাব পর্যায়ে অভিনব ‘মিক্স-আপ বিতর্ক প্রতিযোগীতা-২০১৫’। অভিনব পন্থায় এ বিতর্ক প্রতিযোগিতা ক্যাম্পাসে কাব পর্যায়ে প্রথমবারের আয়োজন ছিল বলে জানান আয়োজক কমিটি।
ফাইনাল বিতর্ক, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দর্শন বিভাগের সভাপতি প্রফেসর ড. তারেক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড. কামরুল আহসান ও ড. মোস্তফা নাজমুল মানসু, এবং দর্শন ছাত্র সংসদ সভাপতি ড. মোহাম্মদ আলী প্রমুখ। এছাড়াও এ বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয়ে ছিল দর্শন বিভাগের ছাত্রীদের অংশগ্রহনে ‘ইনডোর গেম চ্যালেনজ ২০১৫’।
এ প্রতিযোগিতায় ডিবেটার অফ দ্যা ফাইনাল হয়েছেন সোহানুর রহমান সোহান (হিউম দল) এবং ডিবেটার অফ দ্যা টুর্নামন্টে: মাশাহেদ হাসান সীমান্ত (থেলিস)। ফাইনাল বিতর্ক প্রতিযোগীতা বিতর্কে বিষয় ছিল ‘এই সংসদ মনে করে, সক্রেটিস ও লালনের কোন দ¦ন্দ নেই’। বাক যুদ্ধের লড়াই শেষে সরকারী দলে থাকা সোহানুর রহমান সোহান, দিলশাদ হোসেন দীনা, জোবায়েদা জিনিয়া বিজয়ী হয়।
তিনদিন ব্যাপি এ আয়োজনে সার্বিক সহযোগীতায় ছিল রেডিও চমক, সংশপ্তক, দর্শন সংসদ ও জেইউডিও। মিডিয়া পার্টনার হিসেবে ছিল রেডিও চমক, দৈনিক সংবাদ প্রতিদিন ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম ।




