ads

শনিবার , ২২ আগস্ট ২০১৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক মেরাজকে আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য পরিচয়ে হুমকি

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২২, ২০১৫ ৫:২২ অপরাহ্ণ

humki_sস্টাফ রিপোর্টার : শেরপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা মোঃ মেরাজ উদ্দিনকে ‘আনসার উল্লাহ বাংলা টিম’ এর সদস্যের পরিচয়ে মোবাইল ফোনে প্রাননাশের হুমকি দেওয়া হয়েছে। সাংবাদিক মেরাজ উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনে ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৩ মিনিট, ১২ ৫৪ মিনিট, ১২ ৫৯ মিনিট, ১ টা ৩২ মিনিট ও ১ টা ৩৭ মিনিটের সময় ০১৯৪৬৯৩৩৩৪৯ মোবাইল নম্বর থেকে বার বার ফোন করতে থাকে। এক পর্যায়ে ০১৯৪৬৯৩৩৩৪৯ মোবাইল নম্বরধারী ব্যক্তিটি নিজেকে আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য পরিচয় দিয়ে ‘আমি আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাসহ বেশকিছু হত্যাকান্ড আমরাই ঘটিয়েছি। তোকেও দেখে নিব, শেষ করে ফেলব’’ এ বলে হুমকি প্রদান করে। এরপর একই দিন ৫টা ১৫ মিনিটের সময়ও ফোন করে। ওই বিষয়ে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ওই ঘটনার পরদিন সাংবাদিক মেরাজের ছেলের মোবাইল ফোনে ওই একই নাম্বার থেকে ফোন করে ৫ হাজার টাকা দাবি করে তা (০১৮২৮২৪২৭৫৮/০১৭৭৬৩২৫৭৪৯) বিকাশ নাম্বারে পাঠাতে বলা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!