ads

রবিবার , ১৪ ডিসেম্বর ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দৌলতপুরে তুলার মূল্য কম দেয়ার প্রতিবাদে তুলা চাষীদের মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০১৪ ৯:০৬ অপরাহ্ণ
দৌলতপুরে তুলার মূল্য কম দেয়ার প্রতিবাদে তুলা চাষীদের মানববন্ধন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলার মূল্য কম দেয়ার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে তুলা চাষীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলার প্রাগপুর বাজারে চাষীরা এ মানববন্ধন করে তুলার ন্যায়্য মূল্য দাবি করেছে।

Shamol Bangla Ads

তুলা চাষীদের অভিযোগ, সরকার নির্ধরিত প্রতিমন তুলা ২৪৫০ টাকা দরে চাষীদের কাছ থেকে ক্রয় করা হয়েছে। অথচ তুলা ক্রয়কারী জিনারগন (ডিলার) চাষীদের মনপ্রতি ১৯০০ টাকা করে দিচ্ছেন। মনপ্রতি ৫৫০ টাকা কম দেয়া হচ্ছে। প্রতিমন তুলায় ৫৫০ টাকা করে কম দেয়া হলে চাষীদের উৎপাদন খরচ বাদ দিয়ে লাভের পরিবর্তে লোকসান গুনতে হবে। তাই তারা মানববন্ধন করে সরকার নির্ধারিত মূল্য পরিশোধের দাবি জানিয়েছেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, তুলা চাষী স্বপন, ইসমাইল হোসেন ও মুকুল হোসেন প্রমুখ। উল্লেখ্য গতবছর প্রতিমন তুলা ২৫০০ টাকা করে ক্রয় করা হলে এবছর তুলা চাষ বৃদ্ধি পায়।

Need Ads
error: কপি হবে না!