ads

শনিবার , ৮ নভেম্বর ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠিতে ২ সন্তানের জননীর আত্মহত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৮, ২০১৪ ৭:০০ অপরাহ্ণ
ঝালকাঠিতে ২ সন্তানের জননীর আত্মহত্যা

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি শহরের কোর্ট রোডস্থ ব্যবসায়ী তানজের মলি¬কের স্ত্রী ঝিমু আক্তার(২৬) ঘরে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার দিবাগত রাত ১০ টায় এই ঘটনা ঘটেছে। পুলিশ রাতেই মৃতদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে ঝালকাঠি থানায় অপমৃত্যু মামলা হয়েছে। খোঁজ খবর নিয়ে জানা গেছে, ২ সন্তানের জননী ঝিমু আক্তার মাঝে, মাঝে, মানষিক ভারসম্য হারাতো। ৭ বছর পূর্বে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামের আব্দুল বাছেতের কন্যান ঝিমু আক্তারের সাথে তানজের মলি¬কের বিয়ে হয়েছিল।

Shamol Bangla Ads

ঝালকঠিতে যক্ষা নিয়ন্ত্রন কর্মসুচীর কোয়াটারলি মনিটরিং সভা অনুষ্ঠিত

জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচীর আওতায় কোয়াটারলি মনিটরিং সভা ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় সিভিল সার্জন ডা: বিনয় কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে সভায় বরিশাল বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা: আব্দুর ওহাব হাওলাদার প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী পরিচালক (ডেন্টাল) ডা: মো: রেজাউল আমিন হাওলাদার, কনসালটেন্ট ডা: নরেন্দ্র নাথ দেউরী, কনসালটেন্ট ডা: আনোয়ারুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (ব্র্যাক) বরিশাল শংকর মহজন। স্বাগত বক্তব্য রাখেন, মেডিসিন কনসালটেন্ট ডা: এইচ.এম জহিরুল ইসলাম। সভা পরিচালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস। স্বাস্থ্য বিভাগ এনজিও প্রতিনিধি সহ ৪০ জন এতে অংশগ্রহন করেন।
ছবি: ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে যক্ষা নিয়ন্ত্রন বিষয় কোয়াটারলি মনিটরিং সভায় বক্তব্য রাখছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালন ডা: আবদুল ওহাব হাওলাদার।

Shamol Bangla Ads

ঝালকাঠীতে উদীচী জেলা শাখার ৭ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদীচী ঝালকাঠি জেলা শাখার ৭ দ্বিবার্ষিক সম্মেলন ও ৪৬তম প্রতিষ্ঠা বর্ষিকী অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির দপ্তার সম্পাদক ইকবালুল হক খান এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠির পৌর মেয়র আফজাল হোসেন। সভাপতিত্ব করেন উদীচী জেলা শাখার সভাপতি পতিত পবন নট্ট। সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় জেলা শাখার সাধারন সম্পাদক আবু সাইদ খান, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, জিয়াউল হাসান পলাশ, রাজাপুর উপজেলা শাখার সভাপতি শৈলেন চক্রবর্তী ও সাধারন সম্পাদক অবদুল¬াহ আল মামুন বক্তব্য রাখেন। পরে কাউন্সিল অধিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।
ছবি: ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদীচী ঝালকাঠি জেলা শাখার সম্মেলনে উদ্ধোধনী সঙ্গীত পরিবেশন করছে শিল্পীরা

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!