চুয়াডাঙ্গা প্রতিনিধি : জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি বাজার থেকে অপহৃত শিউলী খাতুন (১৭) কে ৩ মাস পর কুষ্টিয়া ইবি থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত শিউলী কুষ্টিয়া জেলার ইবি থানার বলরামপুর গ্রামের আফাজ উদ্দিনের মেয়ে। এসময় অপহরণকারী শাহিন (২৮)কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১২ টার দিকে আলমডাঙ্গা থানার ওসি মনিরুদ্দীন মোল্লার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ইবি থানার বলরামপুরে অভিযান চালিয়ে অপহৃত কিশোরী শিউলী খাতুনকে উদ্ধার এবং অপহরণকারী শাহিনকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ৩ মাস আগে আলমডাঙ্গা উপজেলার জামজামি বাজার থেকে শাহিনসহ ৪ জন শিউলীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরদিন সকালে শিউলীর মা আকলিমা বাদী হয়ে শাহিনসহ ৪ জনের নাম উল্লেখ করে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।




