ads

রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০১৩ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অর্পিত সম্পত্তি বিষয়ক মামলা দ্রুত নিস্পত্তিতে ভূমিমন্ত্রীর তাগিদ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ১৫, ২০১৩ ১০:৩৮ অপরাহ্ণ

Hira MPস্টাফ রিপোর্টার : অর্পিত সম্পত্তি বিষয়ক মামলা নিস্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক ও আন্তরিক হওয়ার উপর গুরুত্বারোপ করেছেন ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপি। তিনি ১৫ সেপ্টেম্বর রবিবার সকালে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় জেলা অর্পিত সম্পত্তি বিষয়ক কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে ওই গুরুত্ত্বারোপ করেন। এ সময় তিনি বলেন, অর্পিত সম্পত্তি আইনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়টি শেখ হাসিনা সরকারের  নির্বাচনী প্রতিশ্র“তি। সরকার এ প্রতিশ্র“তি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য তিনি সর্বোচ্চ সতর্ক ও আন্তরিকতার সাথে কাজ করার মধ্য দিয়ে অর্পিত সম্পত্তি বিষয়ক মামলাগুলো দ্রুত নিস্পত্তির জন্য সংশ্লিষ্টদের প্রতি তাগিদ দেন।
জেলা অর্পিত সম্পত্তি বিষয়ক কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হানিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মোঃ আব্দুল হালিম, জেলা রেজিষ্টার জগদীশ চন্দ্র দেবনাথ, আরডিসি দেবাংশু কুমার সিংহ, সরকারী কৌশুলী এডভোকেট নিতাই লাল হোড় ও এডভোকেট শফিকুর রহমান মিজান বক্তব্য রাখেন।
সভাসূত্রে জানা যায়, জেলায় অর্পিত সম্পত্তি বিষয়ক কমিটির আওতায় দায়েরকৃত প্রায় ১৭শ মামলার মধ্যে এপর্যন্ত ৪১টি মামলা নিস্পত্তি হয়েছে। এব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হানিফ উদ্দিন শ্যামলবাংলাকে জানান, গত এক মাসে ওই মামলাগুলো নিস্পত্তি হয়েছে। এ মাসে আরও বেশি সংখ্যক মামলা নিস্পত্তি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads