ads

মঙ্গলবার , ২০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২০, ২০১৪ ২:৫৬ অপরাহ্ণ
গফরগাঁওয়ে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫

আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ)ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ক্রিকেট খেলা নিয়ে বাক-বিতন্ডার জের ধরে বাড়ি-ঘরে হামলা ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় ভাংচুরে বাধা দেওয়ায় অন্তত ১৫জনকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। ঘটনাটি ঘটে গত রোববার সন্ধায় উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিয়ার চর গ্রামে। এ ঘটনায় গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Shamol Bangla Ads

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার বিকালে চর আলগী ইউনিয়নের নিধিয়ার চর গ্রামে বাড়ির পাশের পতিত জমিতে ক্রিকেট খেলার সময় আতিকুল ইসলামের ছেলে ফয়সালের সাথে প্রতিবেশী মনি মিয়ার ছেলে মিজানের খেলা নিয়ে বাক-বিতন্ডা ও ধাক্কা-ধাক্কি হয়। এর জের ধরে সন্ধায় নাজিমের পক্ষেও লোকজন আতিকুলের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এ সময় ভাংচুরে বাধা দেওয়ায় হামলাকারীরা আতিকুল ইসলাম(৪৫)ও তার ছেলে ফয়সাল(১৮), আনোয়ার(২৮),জড়িনা(২৮), রীনা(২০), সোহাগ(৩০),লিপি(৩৫), আইরিন সুলতানা(৩৫),কুলসুম(৩৫),বকুল বেমগ(৫০)সহ অন্তত ১৫জনকে পিটিয়ে আহত করে। আহতদের মধ্যে আতিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আতিকুলের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল¬াহ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

গফরগাঁওয়ে বসত ভিটার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-শিক্ষার্থী-শিশুসহ আহত-১৫

ময়মনসিংহের গফরগাঁওয়ে বসত ভিটার সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছে। এ সময় বাড়ি-ঘরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আহতদের মধ্যে নূরুদ্দিন(৬০), মামুন(৩৫), রুনা আক্তার(২৫)কে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে গতকাল সোমবার ভোরে উপজেলার উস্থ্যি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উস্থি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের নূরুদ্দিনের সাথে বসত ভিটার সীমানা নিয়ে তার চাচাত ভাই খালেক,মালেক ও মতিনের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত রোববার বিকালে নূরুদ্দিনের সাথে মতিনের বাক-বিতন্ডা হয়। পরে নূরুদ্দিনের উপর খালেক, মালেক ও মতিনের নেতৃত্বে হামলা চালায়। এতে জোসনা বেগম(৪৫),মালেকা বেগম(৩৫), নাজমা আক্তার(২৫), চামেলি বেগম(২০), এসএসসি পরীক্ষার্থী স্বর্ণা (১৫), সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাথী(১২), তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মালা আক্তার(৯), দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তমা আক্তার(৮), রাফিম(৬)সহ অন্তত ১৫জন আহত হয়। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে আহত নূরুদ্দিনের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে পাগলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পাগলা থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গফরগাঁওয়ে দুর্ঘটনায় কিশোর নছিমন চালক নিহত

Shamol Bangla Ads

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিশাত মিয়া(১৬) নামে এক কিশোর নছিমন চালক নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে সে মারা যায়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার বিকালে নছিমন চালক নীশাত যাত্রী নিয়ে মাখল খেয়াঘাট থেকে পাগলা বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একই এলাকার কালু খার ছেলে মোস্তফার মটরসাইকেলের সাথে পুলের ঘাট এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় । এতে নছিমন চালক নীশাত গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!