ads

সোমবার , ১৯ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামুতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৯, ২০১৪ ৯:২৮ অপরাহ্ণ

pic-0111খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : কক্সবাজারের রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিমের জেঠা ও ফার্নিচার ব্যবসায়ী সালাহ আহমদের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন ১৮ মে’১৪ রোববার বিকেল ৫ টা ৪০ মিনিটে রামু ফতেখাঁরকুল মন্ডল পাড়াস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তার মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮৫) বছর। তিনি ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ ১৯ মে সোমবার সকাল ১০ টায় মরহুমের নামাজে যানাজা রামু কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে। এদিকে বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রামু কক্সবাজার সদর আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, রামুর প্রবীণ আওয়ামীলীগ নেতা রশিদ আহমদ বি এ, রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জুনায়েদ বিপ্লব, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মলি­ক, উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা মনোয়ারা ইসলাম নেভী, রামু প্রেস ক্লাবের উপদেষ্টা দর্পণ বড়–য়া, সহ-সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক এইচবি পান্থ, সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, দৈনিক হিমছড়ির রামু প্রতিনিধি ওবাইদুল হক নোমান, দৈনিক দৈনন্দিন রামু প্রতিনিধি আবুল কাশেম প্রমূখ। বিবৃতিদাতারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!