ads

রবিবার , ১৮ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় অপহৃত যুবক উদ্ধার : আটক ৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৮, ২০১৪ ১১:৪০ পূর্বাহ্ণ
চুয়াডাঙ্গায় অপহৃত যুবক উদ্ধার : আটক ৩

কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামি রবি (২৬) ও ইমন (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

Shamol Bangla Ads

শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে দামুড়হুদা দর্শনার পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এর আগে গতকাল (শুক্রবার) দুপুর ১টার দিকে জয়রামপুর গ্রামের কামরুল ইসলামকে (২৯) নিজ এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মোবাইল ফোনে পরিবারের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় কামরুলের বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে বিকেলে দামুড়হুদা থানায় একটি অপহরণ মামলা করেন। পরে বিকেলে দক্ষিণ চাঁদপুর ছটাঙ্গাদারী মাঠে অভিযান চালিয়ে অপহৃত কামরুল ইসলামকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে তারিকুল ইসলামকে আটক করা হয়। তবে ওই সময় তার সহযোগীরা পালিয়ে যায়।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান জানান, আটককৃতদের কাছ থেকে অপহরণের ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

Need Ads
error: কপি হবে না!