ads

শুক্রবার , ১৬ মে ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিল্লীর মসনদে নরেন্দ্র মোদী

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৬, ২০১৪ ৩:৫৩ অপরাহ্ণ

modi_59697_0শ্যামলবাংলা ডেস্ক : পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের ১৬তম নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠাতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে  বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট  । আর  নরেদ্র মোদী  হতে যাচ্ছেন দিল্লীর প্রধান মন্ত্রী এমটি প্রায় নিশ্চিত । ৯ দফায় সম্পন্ন ওই নির্বাচনে ভোট গণনা শুরু হয ১৬ মে দুপুর পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, মোট ৫৪৩টি সংসদীয় আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছে ২৮৮টি আসন। সরকার গঠনের জন্য দরকার ছিল ২৭২ আসন। সে ক্ষেত্রে এককভাবেই সরকার গঠনের আসন ইতোমধ্যে লাভ করে ফেলেছে মোদীর বিজেপি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট লাভ করেছে ৩৪১ আসন।
ইতিমধ্যেই ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।
অপরদিকে সোনিয়া গান্ধী-রাহুলদের কংগ্রেসের ভরাডুবি হয়েছে ১৬তম নির্বাচনে। কংগ্রেস পেয়েছে মাত্র ৪৫টি আসন, দলটির নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে মাত্র ৫৭টি আসন। তামিলনাড়ুর এএডিএমকে পেয়েছে ৩৬টি আসন, আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পেয়েছে ৩৩টি আসন।

Need Ads
error: কপি হবে না!