ads

বৃহস্পতিবার , ১৫ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রানীশংকৈল সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী আটক ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৫, ২০১৪ ১২:২০ অপরাহ্ণ
রানীশংকৈল সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী আটক ২

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের ধর্মগড় সীমান্তে মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় দুই বাংলাদেশী আটকের ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

বিজিবি সূত্রমতে, রানীশংকৈল উপজেলার উমরাডাঙ্গী গ্রামের আয়েশ আলীর ছেলে সাহেব আলী (৩৭) দিল্লী থেকে ফেরার পথে ধর্মগড় সীমান্তের ৩৭৩ পিলারের ওপারে ভারতীয় ৩ কিঃ মিঃ অভ্যন্তরে শ্রীপুরের ১২১ কোকরাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা রাত সাড়ে ১০ টায় তাকে আটক করে। সাহেব আলীর আত্মীয় স্বজন ভারতের দিল্লীতে থাকায় সেখানে তাদের যাতায়াত বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।

অপরদিকে একই সীমান্ত এলাকায় একই স্থানে কোকরাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৫টি গরুসহ রানীশংকৈল উপজেলার সাহানাবাদ গ্রামের সেতু মোহাম্মদের ছেলে হেলাল (১৯)কে রাত ১১টার দিকে আটক করে।

Shamol Bangla Ads

ঠাকুরগাও-৩০ বিজিবির ইন্টেলিজেন্ট অফিসার তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বার্তা পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!