ads

বুধবার , ১৪ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলমাকান্দায় সরকারি রাস্তার ৪২টি গাছ কর্তন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৪, ২০১৪ ৭:১১ অপরাহ্ণ
কলমাকান্দায় সরকারি রাস্তার ৪২টি গাছ কর্তন

মোঃ জাফর উল্লাহ, কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামপুর বাজার হতে কান্তপুর পর্যন্ত সরকারি বেরীবাঁধের দু’পাশের রাস্তায় রোপিত ৪২টি নিম গাছ, কান্তপুর গ্রামের নুরুল ইসলাম মাষ্টার ও সাফিজ উদ্দিন সরকারি বাধা উপেক্ষা করে কেটে নিয়ে যায়। এ ব্যাপারে সরজমিন খোজ নিয়ে জানা গেছে জনৈক মফিজ উল¬াহর নিকট ১,৩৫,০০০/- টাকায় নুরুল ইসলাম মাষ্টার গং গাছগুলি বিক্রি করে দেয়। ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুল জানান, সরকারি বাঁধের গাছ কর্তনের খবর পেয়ে ইউনিয়ন ভূমি অফিসকে অবহিত করা হয়েছে। সরকারি লোকজন গাছ কাটতে বাধা নিষেধ দিলেও জোরামলে নুরুল ইসলাম মাষ্টার গং গাছগুলি কর্তন করে ফেলে। এ ব্যাপারে নাজিরপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা অগ্রজিৎ জানান, সরকারি গাছ কর্তনের খবর পেয়ে তারা সরজমিনে বাধা নিষেধ প্রদান করেন। কিন্তু নুরুল ইসলাম মাষ্টার গং উক্ত বাধা নিষেধ উপেক্ষা করে গাছগুলি কর্তন করে নিয়ে যায়। এ ব্যাপারে নাজিরপুর ইউনিয়ণ ভূমি অফিসের স্মারক নং-১৫, তারিখ-১২/০৫/২০১৪ মূলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনার(ভূমি), কলমাকান্দায় পত্র প্রেরণ করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের রাজস্ব কর্মকর্তা হাবিব উল¬াহ খান বুধবার জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উপজেলা নির্বাহী অফিসারের ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Need Ads
error: কপি হবে না!