জামালপুর প্রতিনিধি : ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে জামালপুরের মেলান্দহ উপজেলায় ২২ জন আহত হয়েছে। ১৩ মে মঙ্গলবার সকালে উপজেলার নতুন ঝাউগড়া এলাকায়ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার নতুন ঝাউগড়া এলাকায় রকিবুল আলম ও হজি মন্ডলের মধ্যে এক খন্ড জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষই বেশ কয়েকটি মামলা দায়ের করেন। পুলিশ জানায় ঘটনার দিন সকালে হজি মন্ডল লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে আলমের বপনকৃত ধান কাটতে যায়। এরসময় আলমের লোকজন তাদের বাধা দিলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আলমের পক্ষের রফিকুল, সরুজ,জহির,কমলা, আব্দুর রউফ, লুৎফর, নুরুল ইসলাম, সেলিম, মতি, কমল, মেহেরুন, আমেনা ও শারমিন এবং অপর পক্ষের হজি মন্ডল, হানিফ,জয়ফল, রওশনআরা, জিয়াউল হক, লাল মিয়া,আব্বাস আলী,রইস মিয়া এবং হামেদা গুরুতর আহত হয়। তাদের সবাইকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেলান্দহ থানার ওসি মোঃ নাছিমুল ইসলাম বলেন,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে যায় এবং সুরুজ মিয়ার ছেলে শান্তকে আটক করে। সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




