ads

বুধবার , ১৪ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে বাসাইলে মতবিনিময় সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৪, ২০১৪ ৭:০৪ অপরাহ্ণ
আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে বাসাইলে মতবিনিময় সভা

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : উপজেলা নির্বাচনের শেষ দফায় আগামী ১৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাসাইল উপজেলা পরিষদের নির্বাচন। আসন্ন এ নির্বাচন উপলক্ষে বিভিন্ন প্রতিদ্ব›িদ্ব প্রার্থী, জন প্রতিনিধি, কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভির ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মোহাম্মদ মহি উদ্দিন, নির্বাচন কমিশনের প্রশিক্ষন মহাপরিচালক খন্দকার মিজানুর রহমান। সহকারী রিটার্নিং অফিসার ও বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আরা বেগমের সভাপতিত্বে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের মধ্যে মতবিনিময় করেন কাজি অলিদ ইসলাম, আব্দুর রহিম আহমেদ, নাজমুল হুদা খান বাহাদুর , সাইফুল ইসলাম,শফিকুল ইসলাম, মোবারক হেসেন (রাজা খানশুর) কাজি শহিদুল ইসলামের পক্ষে মামুন আল জাহাঙ্গীর প্রমুখ। বাসাইল উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল পৌরষভার মেয়র মজিবর রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যনগণ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, সম্পাদক আবুল কাসেম মিয়াসহ গণমাধ্যমকর্মী বৃন্দ।জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগের প্রতিশ্রæতি ব্যাক্ত করেন।

Need Ads
error: কপি হবে না!