রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার ছান্দাবাড়ি গ্রামে সোমবার রাত ১১ টায় সাপের দংশনে আসকেল আলী (৫০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
জানাগেছে, উপজেলার বানেশ্বর ইউনিয়নের ছান্দাবাড়ি গ্রামের মৃত শশীর ছেলে আসকেল আলী (৫০) সোমবার রাত ১১ টায় নিজ বাড়িতে গরুকে খাবার দেওয়ার জন্য খড় নিতে গেলে খড়ের ভেতর থাকা বিষধর সাপ তাকে কামড় দেয়। এ সময় তাকে চকধাদাস এলাকার কবিরাজ আবুল কাশেমের বাড়িতে নিয়ে গেলে তাকে ঝড়া-ফু দিয়ে সুস্থ্য হয়ে গেছে বিষ আর নেই বলে নিহতের বাড়িতে পাঠায়। কিন্তু যত রাত হয় ততই তার অবস্থার অবনতি হতে থাকে পরে রাত ২ টার দিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পর চিকিৎসাধিন অবস্থায় রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়।




